প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ভারতের কোলকাতা থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন কোলকাতার বিশিষ্ট লোকসঙ্গীতশিল্পী রীতা চক্রবর্তী। তার এই সফলকালে তিনি ঢাকার পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজু। রিতা চক্রবর্তীর সাথে আলাপচারিতায় জানা যায়, তিনি বাংলা ছাড়াও আরো ৮টি ভাষায় সঙ্গীত পরিবেশন করতে পারেন। অনুষ্ঠান শেষে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেওয়া হয়। সাথে উপস্থিত ছিলেন বাংলাদশে জাসদ এর কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য নাসিরুল হক নওয়াব, টেক্সটাইল কনসালটেন্ট মো: আফতাব উদ্দিন ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো: শফিউল্লাহ।
কোলকাতার লোকসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী’র হাতে প্রবাস মেলা