ক ম জামাল উদ্দীন: ২১শে ফেব্রুয়ারি ২০২০ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাউজান উপজেলার মঙ্গলখালী গ্রামের ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন প্রতিশ্রুতি সংসদ এর সদস্যরা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলখালী স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সংগঠনের সভাপতি নেছার উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন, তারেকুল মোস্তফা রিয়াদ, মো: ইলিয়াস, মো: হারুন, মো: মনির উদ্দিন, আব্দুল হালীম, মো: রুকন, মনির উদ্দিন কায়েস, মো: এরশাদ, রায়হান উদ্দীন সাকিব, সিরাজুল ইসলাম সাকিব, মো: আসিফ, মো: সোহেল, মো: আকিব, মো: জাবেদ, মো: মিজান, মো: নিকন ও মো: সিফাত প্রমুখ।
সভা শেষে সকল সদস্য লাজ-লজ্জা নিবারণ করে আট গাঁট বেধে নেমে যান মঙ্গলখালী গ্রাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিস্কার পরিচ্ছন্নতার কাজে এ যেন ‘দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এর বাস্তব উদাহরণ। দীর্ঘ সময় ধরে সকল সদস্যরা পুরো গ্রামের রাস্তা থেকে শুরু করে অলি গলিসহ পুরো গ্রাম পরিস্কারের আওতায় নিয়ে আসেন। প্রায় অর্ধ দিন যাবত সকল সদস্যরা পরিচ্ছন্নতার কাজে নিজেরদেরকে নিয়োজিত করে রাখেন।
তাৎক্ষনিক সংগঠনের সভাপতি নেছার উদ্দীন বলেন, বিংশ শতাব্দীর শেষের দিকে রাউজান উপজেলার মঙ্গলখালী গ্রামের কিছু যুবকদের মনে এক সদিচ্ছার উদয় হল; গ্রামের সকল তরুণ, যুবক ও কিশোরদের একই ছাতার নিচে আনতে পারলে হয়তো কিছু ভাল কাজ করা যাবে। এরই ফলশ্রুতিতে আজকের এই ঐতিহ্যবাহী সংগঠন প্রতিশ্রুতি সংসদ। আমাদের এই প্রয়াস ভবিষ্যতে ও অব্যাহত থাকবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে জনসেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করব এবং আামাদের গ্রামকে একটি মডেল গ্রামে রূপান্তর করার অগ্রযাত্রা অবিরামভাবে চলমান থাকবে।
এ ব্যাপারে সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কর আপীল আদালতের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান এফসিএ বলেন, আজ থেকে দুই দশক আগে গ্রামের কিছু যুবকের হাত ধরে এই সংগঠনের যাত্রা, আজ অবধি এই সংগঠন ভাল কাজ করে যাচ্ছে। যার ফলস্বরূপ আজকের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। আমি সংগঠনের উন্নতির জন্য যথাসম্ভব উপদেশ, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। গ্রামের অন্যান্য মুরব্বিদেরদেরকেও সংগঠনের ছেলেদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সংগঠনের সার্বিক সফলতা কামনতা করছি। ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।

কর আপীল আদালতের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান এফসিএ বলেন, আজ থেকে দুই দশক আগে গ্রামের কিছু যুবকের হাত ধরে এই সংগঠনের যাত্রা, আজ অবধি এই সংগঠন ভাল কাজ করে যাচ্ছে। যার ফলস্বরূপ আজকের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান। আমি সংগঠনের উন্নতির জন্য যথাসম্ভব উপদেশ, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। গ্রামের অন্যান্য মুরব্বিদেরদেরকেও সংগঠনের ছেলেদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সংগঠনের সার্বিক সফলতা কামনতা করছি। ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।