ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার, কনসাল জেনারেল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানা যায় যে, আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার ও শনিবার সৌদিআরবের নাজরানের সেপকো বাসষ্ট্যান্ড সংলগ্ন ফয়সালিয়াস্থ আল উখদুদ হোটেলে, বাংলাদেশ কনস্যুলেট (জেদ্দা) টীম অবস্থান করবেন ।

শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন । নাজরান সহ পাশ্ববর্তী এলাকা তথা আবহা, খামিস মুশাইত সহ তৎসংলগ্ন এলাকার , বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেল এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয় ।
আরো জানা যায় যে, ঐদিন প্রবাসীদের ওয়েজ র্আর্নাজ র্বোড সদস্য পদ (প্রবাসী র্কাড) নিবন্ধন করা হবে ।

এছাড়াও সম্প্রতি সৌদি সরকার ঘোষিত যে সব প্রবাসীদের রেসিডেন্স পারমিটের (ইকামা) মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে পারছেন না তারা জেদ্দা কনসুলেটের সহায়তায় জাওয়াত থেকে এক্সিট ভিসা সংগ্রহ দেশে পারবেন। সেসব প্রবাসীদেরও সেবা দেয়া হবে যা বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কাউন্সেলর নিশ্চিত করেছেন এবং সেসব প্রবাসীদের সেবা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।