জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ শীর্ষক শ্লোগান সামনে নিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে হাঁটিহাঁটি, পা-পা করে পথ চলা শুরু করে ঢাকা থেকে প্রকাশিত প্রবাসীদের জন্য একমাত্র পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’। অনেক বন্ধুর পথ অতিক্রম করে অত্যন্ত সুনামের সঙ্গে জনপ্রিয় এই ম্যাগাজিনটি ৫ বছর পূর্ণ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো।

এ উপলক্ষে লন্ডনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ২৯ জানুয়ারি ২০২০ বুধবার বিকেল ৪ টায় পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

লন্ডন প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম সিকদার এর সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের শুভক্ষণের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ সাংবাদিক,প্রেস ক্লাবের সভাপতি কবি কে এম আবু তাহের চৌধুরী ও সবার পরিচিত মুখ একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ ।

প্রধান অতিথি কে এম আবু তাহের চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমানে পত্রিকার সাফল্য ধরে রাখা অনেক কঠিন। যত দিন যাচ্ছে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জও বাড়ছে। তবে এই চ্যালেঞ্জ জয়ে ‘প্রবেশ মেলা ’ দৃঢ়প্রতিজ্ঞ বলে আমি মনে করি । তিনি উপস্থিত সকলকে বিশেষকরে বাবসায়ীদেরকে বিজ্ঞাপন দিয়ে প্রবাস মেলার পশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান। ম্যাগাজিনের ইউকে প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম সিকদারকে লক্ষ করে তাহের চৌধুরী বলেন আমি প্রবাস মেলার জন্য ২০০ subscrive এর ব্যবস্থা করে দেব।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি মামুনুর রশিদ ও সাধারন সম্পাদক আব্দুল জলিল খান, বাংলা প্রেস ক্লাব এর সহ সভাপতি খান জামাল নুরুল ইসলাম, গৌরব ৭১ এর সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও কোষাধ্যক্ষ হাকিম সিকদার, প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও হাছন লালন এর সভাপতি কাজী কল্পনা, তৃণমূল আওয়ামীকর্মী পরিষদ এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, জাহাঙ্গীর আলম ছৈয়াল প্রমুখ।

বিশেষ অতিথি একাউন্টেন্ট মাহবুব মোর্শেদ বলেন, প্রবাস মেলা দেশের বাইরের কমিউনিটি সংবাদ নিরপেক্ষতার সাথে প্রকাশ করে ইতিমধ্যে বস্তুনিষ্ঠতায় সুনাম কুড়িয়েছে। আমি বিশ্বাস করি আগামীতেও এভাবে নিরক্ষেপ সংবাদ প্রকাশ করে প্রবাস মেলা শীর্ষে অবস্থান করবে। প্রযুক্তির এই স্বর্ণ যুগে প্রবাস মেলা অ্যাপ পেইজ ব্যবহার করলে বিশ্বব্যাপী প্রবাস মেলার পাঠকরা আরো উপকৃত হতে পারে বলে মনে করেন মাহবুব। পরিশেষে তিনি প্রবাস মেলার সার্বিক উন্নতি কামনা করেন।

Newslife. 24 এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইঅন টিভির পরিচালক আতাউল্লাহ ফারুক, লন্ডন ক্রিকেট লীগ এলসিএল এর সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, সুন্দরবন ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা, গৌরব ৭১ এর অন্যতম সদস্য মাহিন মজুমদার, শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রচার সম্পাদক মামুন আল ফকির, হাছন লালন এর ট্রেজারার কাজী লতিফুর রহমান স্বপন, চেতনায় বাংলাদেশ এর সভাপতি মিরা বড়ুয়া, গৌরব ৭১ এর সাংস্কৃতিক সম্পাদক নাজমা সুলতানা নারগিস, কমিউনিটি ব্যক্তিত্ব নাজমুল হাসান, শফিউল আলম (সাবেক সিটি ফরেইন কাউন্সিলর অব সেনেগালিয়া আনকোনা ইন ইতালি)। ক্যামেরায় ছিলেন পিনাক রহমান , মো: ওয়াহেদুজ্জামান, এস এম খান প্রমুখ।