তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ডেলিগেটদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডা রবি আলম। ২২ ডিসেস্বর ২০১৯ ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের লেটার হেড প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন জাননো হয়।
অভিনন্দন বার্তায় বলা যে হয় আগত দিনগুলোতে বর্তমান কমিটির সকল আদেশ-নির্দেশ ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ অক্ষরে অক্ষরে পালন করবে। উল্লেখ্য যে, বর্তমান গতিশীল ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ কেন্দ্র থেকে প্রেরিত সকল নির্দেশ সুচারুরূপে পালন করে এবং বাংলাদেশের জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালন করে থাকে। ত্যাগী প্রবীণ-নবীণ নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বর্তমানে বেশ ঐক্যবদ্ধ আছে।