প্রবাস মেলা ডেস্ক: ঢাকায় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে সঙ্গীত ও কবিতার সংমিশ্রণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট কবি জনাব সৈয়দ আল ফারুক এবং সঙ্গীত পরিবেশন করবেন নাহিদ নাজিয়া।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সঙ্গীত ও কবিতার যুগলসন্ধ্যা