হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জিটিভি ইতালি প্রতিনিধি শাহীন খলিল কাউসারকে ৫ ডিসেম্বর ২০১৯ বুধবার নিউইয়র্ক কুইন্সের একটি রেস্টুরেন্টে বিদায়ী সংবর্ধনা দিয়েছে আমেরিকা প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন।
আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি ও বাপসনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক হেলাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর প্রধান উপদেষ্টা ও প্রবীন শিশু সাহিত্যিক হাসানুর রহমান, এনটিভি প্রতিনিধি পুলক মাহমুদ এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সোনিয়া সিরাজ।
বক্তব্য রাখেন বাপস্ নিউজ এর বিশেষ প্রতিনিধি সরদার আল মামুন ও পংকজ রায় ।প্রধান অতিথি ইতালি প্রবাসী জিটিভি প্রতিনিধি শাহীন খলিল কাউসারকে ফুলের তোড়া দিয়ে সংগঠনের পক্ষ্য থেকে সম্মাননা জানানো হয় । উল্লেখ্য শাহীন খলিল কাউসার গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ১ম বারের ন্যায় এক সপ্তাহের শুভেচ্ছা সফরে নিউইয়র্ক এসেছিলেন । তিনি ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ইতালি রোমের উদ্দেশ্য নিউইয়র্ক ত্যাগ করেন । খবর বাপস্ নিউজের। সংবর্ধণায় শাহীন খলিল কাউছার ,আমেরিকান বাঙ্গালি প্রবাসীদের আয়োজনের প্রশংসা করেন। নৈশ্যভোজের মাধমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।