মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত ফ্লিম ফেস্টিভ্যালে বাংলাদেশি ‘জয়যাত্রা’ চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদ সঞ্চালনায় ভারতীয় ফ্লিম ফেস্টিভ্যালে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম, উপ-স্থায়ী প্রধান এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান প্রমুখ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত ডক্টর মোঃ ইউসুফ সাইদ।
অভিনেতা তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া ঘটনাবলী তুলে ধরেন, যা দর্শকদের কাছে জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে স্থান করে নেয়।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীদের পরিবার সহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা জয়যাত্রা সিনেমা উপভোগ করেন।