জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: বাংলাদেশের ঢাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রকাশিত প্রবাস মেলা পত্রিকা প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। বিভিন্ন সময়ে এই পত্রিকা গুণী মানুষের হাত ছুঁয়ে আরো বিকশিত হচ্ছে। সম্প্রতি কোলকাতার রিতু আই.ভি.ওয়াই হোটেলে প্রবাস মেলা পত্রিকা’র সৌজন্য কপি বাচিকশিল্পী অনিতা চট্টোপাধ্যায়, বাচিকশিল্পী সোনালী গাঙ্গুঁলী এবং কবি বিশ্বজিৎ নন্দী-র হাতে তুলে দেন পত্রিকাটির কোলকাতা প্রতিনিধি জয়দীপ চট্টোপাধ্যায়।
কোলকাতায় কবি ও বাচিকশিল্পীদের হাতে প্রবাস মেলা