মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: বৃহস্পতিবার রাতে জর্ডানের রাজধানী আম্মানের জাবাল আল তাজে স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। গঠনটিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় ও খেলাধুলা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয়।
খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নমুলক কাজ করতে চায় সংগঠনটি। বিপদগ্রস্থ ও অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চায়। ইতিমধ্যে মরহুম হুমায়ুন কবিরের ঋণ পরিশোধের জন্য প্রবাসী কল্যাণ সমিতি ও নাট্যশিল্পী একাডেমী অর্থ সাহায্য করেছিল। ভবিষ্যতে যেন খেলাধুলার পাশাপাশি সামাজিক সেবামুলক কাজ করতে পারেন সকলের দোয়া চেয়েছেন সংগঠনের কমিটির নেতার।