কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের পবিত্র নগরী মক্কায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে তাওয়াফ ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা প্রাদেশিক বিএনপি। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে মক্কায় পবিত্র কাবা ঘরে সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন ও মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর নেতৃত্বে এসময় তাওয়াফে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, শামসুল আলম আজাদ, হামিদুল হক, ছৈয়দুল হক, বেলাল উদ্দিন, শামসুল হেলালী, আতাউর রহমান, তৌহিদুল আলম, মাওলানা বেলাল, আমান উল্লাহ, মইনুল ইসলাম লিঠু, সাবের হোসেন, মোহাম্মদ ফাহাদ, গিয়াস উদ্দিন, সামশুল আলম হিমু, জুয়েল রানা সহ মক্কা ও জেদ্দা বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
তাওয়াফ শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশ জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।