রাসেল আহমেদ,প্যারিস, ফ্রান্স: ফ্রান্স আনজুমানে আল ইসলাহর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্যারিসের অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার আনজুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। সংগঠনের সভাপতি হাফিজ এখলাছুর রহমান ও মাওলানা সাজ্জাদুর রহমান এর যৌথ সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দ দেলওয়ার হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আল-ইসলাহ ইউকে’র উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্বারি মাওলানা আব্দুর রহিম, অভারবিলা জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, মাওলানা আবুল হাসনাত, মসজিদ কমিটির সহ সভাপতি সালেহ আহমেদ চৌধুরী প্রমুখ।
ক্বারি হাফিজ নূরুল আমিনের ক্বোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত মাহফিলে নাতে রসূল পাঠ করেন হাবিবুর রহমান মাহবুব, হাফিজ সুহেল আহমদ ও রিপন আহমদ। এ সময় প্রধান অতিথি পার্থিব মোহে ব্যস্ত না হয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা:) জীবন আদর্শকে অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান ।
মিলাদ শেষে মোনাজাতে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সের আল ইসলাহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।