আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যান্সার গবেষক ড. আবু সিনাকে প্রবাস মেলা’র সংখ্যা তুলে দেন অস্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন।
চাঁদপুরের ছেলে ড. আবু সিনা ইউনিভারসেল ক্যান্সার বায়োমার্কারের মাধ্যমে মাত্র ১০ মিনিটে ক্যান্সার শনাক্তের প্রযুক্তিটি ২০১৬ সাল থেকে গবেষণার কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে দুই বৎসরের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তার টিমে বাকি দুজন অস্ট্রেলিয়ান গবেষক (ড. লরা কারেস্কোসা ও প্রফেসর ম্যাট্রাউ) রয়েছেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সেইখানেই পরবর্তীতে শিক্ষকতা করেন। অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে আসেন সিনা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসাবে কর্মরত আছেন।
গবেষণার প্রসঙ্গে ড. আবু সিনা বলেন, ‘আমি একজন বাংলাদেশি হিসাবে ক্লিনিক্যাল পরীক্ষাটা বাংলাদেশে করাতে চাই, যেন অস্ট্রেলিয়ানসহ বাংলাদেশি মানুষও এই সুবিধাটা পায়।’
প্রবাস মেলার সংখ্যাটি পেয়ে ড. আবু সিনা বলেন, প্রবাস মেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এগিয়ে রয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে থেকে দেশ ও কল্যাণে প্রবাসের জন্য কাজ করছেন প্রবাস মেলা’র কলাকুশলীরা। তিনি পত্রিকার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।