জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০১৯ সোমবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য শাখার বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত সভায় কিটন সিকদারের (যুগ্ম সম্পাদক ইতালি আওয়ামীলীগ)এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উক্ত কমিটির সদস্য মোঃ ইকবাল ।
সভায় কমিটির সভাপতি কাজী উ জি সোলেইমান ও সাধারন সম্পাদক নূরুজ্জামান খাঁন এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী কে সহ যুক্তরাজ্য শাখার ৪৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি।
এতে বক্তব্য রাখেন গৌরব ৭১ এর সভাপতি আবদুর রাজ্জাক মোল্লাহ, মামুনুর রশিদ, নুরুল আমিন হাওলাদার,বাবুল সোহরাওয়াদী, বীর মুক্তিযোদ্ধ রাজ্জাক মোল্লাহ, মামুনুর রশিদ ,বীর মুক্তি যোদ্ধা কাজী সোলেইমান, বীর মুক্তি যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নার্গিস সুলতানা, মাহিম মজুমদার, সেলিম আহম্মেদ প্রমুখ ।

বক্তারা বলেন, সারা বিশ্বের বাংলাদেশীরা যে যেখানেই থাকিনা কেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা প্রাণপ্রিয় বঙ্গবন্ধুর কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ আর তার উন্নয়নের হাতকে শক্তিশালী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযোগিতায় প্রতিজ্ঞাবদ্ধ এবং ইউকে সহ প্রবাসের সকল মানুষের সহযোগিতা কামনা করেন।
সবশেষে অনুষ্ঠিত সভার সভাপতির সমাপনি বক্তৃতা ও রাতের ডিনার শেষে সমাপ্তি হয়।