প্রেস রিলিজ: অস্কারখ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৫তম রাজকীয় আয়োজন হতে যাচ্ছে ২৫ নভেম্বর সোমবার। ব্রিটিশ জিনিয়াস সাইটে বাটার্সি পার্কের দৃষ্টিনন্দন ভেন্যুতে হবে এই অনুষ্ঠান। স্বীকৃতিপ্রাপ্ত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আয়োজকদের আন্তর্জাতিক মানের পরিকল্পনা মোতাবেক সকল প্রস্তুতি চলছে। মান ও সৌন্দর্য বর্ধনের জন্য অনুষ্ঠানস্থলে চলছে রিহার্সেল। অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের না জানিয়ে রেস্টুরেন্ট সমূহ ঘুরে ঘুরে দেখছেন জুরি বোর্ডের সদস্যরা। নানারকম নান্দনিকতার মিশেলে সাজানো এসব রেস্টুরেন্টে খাবার পরিবেশনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হেল্থ এন্ড সেইফটি ইত্যাদির রকমফের তলিয়ে দেখছেন তারা।

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার এনাম আলী এমবিই, তার মেয়ে জেস্টিন আলী ও ছেলে জেফরী আলী একের পর এক আইডিয়া উদ্ভাবন করে চলেছেন তাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুনত্ব সৃষ্টির জন্য। গত ১৪ বছর ধরে এনাম আলী এমবিই কারিশিল্পকে একটি অভিজাত শিল্পে পরিণত করার লক্ষে বহুমুখি প্রয়াস অব্যাহত রেখেছেন। তাই তাকে বলা হয় আধুনিক কারি শিল্পের অগ্রদূত। আর ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এখন অস্কার খ্যাত। রাজকীয় এই অনুষ্ঠানে ব্রিটেনের মূলধারার সাংবাদিক, খ্যাতিমান ব্যবসায়ী, টিভি ও ফিল্ম ব্যক্তিত্ব, ব্রিটিশ রাজ্ পরিবারের সদস্য, পার্লামেন্ট সদস্য এমনকি মন্ত্রীপরিষদ সদস্যরা আগ্রহভরে অংশগ্রহণ করেছেন।

বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০১২ তে লন্ডন মেয়র হিসেবে অংশ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তা কারী ইন্ড্রাষ্টির জন্য নেয়ামতে পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সাথে এনাম আলী এমবিই‘র সংখ্যতা সর্বজনবিদিত। কারি অ্যাওয়ার্ডের এসে ডেভিড ক্যামেরুন এতো বড় আয়োজনের অকপট প্রশংসা করে এই অ্যাওয়ার্ডকে বলেছেন কারি অস্কার। যৌক্তিক কারণে উপস্থিত সকল বাংলাদেশি এতে গৌরবান্বিত হয়েছেন। সালোয়ার-কামিজ পরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসনের হীরা খচিত পাদুকার সাথে একেবারে বাঙালি বধূর সাজে শাড়ি পরে লাল গালিচায় হাটার স্মৃতি দর্শকদের হৃদয়েরয়েছে অমলিন।

আইটিএন নিউজ প্রডাক্শন এর অনুসন্ধানে সারা বিশ্বে ৪৩৪ মিলিয়ন মানুষের কাছে পৌঁছা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে ব্রিটেনের সেরা রেস্টুরেন্টগুলোকে ১১ টি রিজিওনে পুরস্কৃত করা হয়। প্রায় 8 ঘণ্টার এ আসরে থাকে বিশ্বমানের সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিবারই ভিন্ন ভিন্ন থিমকে সামনে রেখে অনুষ্ঠান সাজানো হয়। এবারে তুলে ধরা হবে নিউইয়র্ক ব্রডওয়েরসংস্কৃতি। ইন্টারন্যাশনাল কোরিগ্রাফার জাস্টিন আলীর তত্ত্বাবধানে বিশ্বমানের লাইভ এন্টারটেইনমেন্ট সহ নতুন কিছু দেখা যাবে ১৫তম কারি অ্যাওয়ার্ডে এবারের আয়োজনে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রথা অনুযায়ী এবারও নিত্য নতুন বিষয়ের পাশাপাশি অনুষ্ঠানের অতিথিদের নাম জানতে অপেক্ষাকরতে হবে অনুষ্ঠানের দিন পর্যন্ত।