দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে সিলেট লেখক ফোরাম সভাপতি এবং লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো চিফ সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লন্ডন টাইমস নিউজের আমিরাত প্রবাসী পাঠক ও শুভাকাঙ্খীদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। ৭১ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক কবি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও গীতিকবি শিল্পী সোলেমান বাউলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ এর সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সংগঠক ও প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ মনসুর সবুর, বাংলাদেশ সমিতি শারজাহার সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ মাকসুদ, মিনিস্ট্রি অব হাউজিং এন্ড পাবলিক ওয়ার্কস এর প্রধান একাউন্টস অফিসার সোহেল আহমেদ, জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক, ইউএই প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, নতুন সময় টিভির প্রতিনিধি শামসুর রহমান সুহেল, ৫২ বাংলা টিভির প্রতিনিধি তিশা সেন, এসএ টিভির প্রতিনিধি সিরাজুল হক, এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠিকা সানজিদা ইসলাম, সিএনএন বাংলা ইউএই প্রতিনিধি ওসমান চৌধুরী, সাংবাদিক মহিউল করিম আশিক, মোহাম্মদ নেওয়াজ, আমিনুল ইসলাম, শামসুল হক, মোহাম্মদ জাবেদ, আজিমুল গনি, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মেহাম্মদ ইদ্রিস, সংগঠক নাসির চৌধুরী, জাছিম উদ্দিন, রাজন মিয়াসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাজারো সঙ্গীতের জনক কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে ১২টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১২তম অ্যালবাম আমার বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তাঁর বিখ্যাত পাঁচমিশালী গানের বই ‘‘আমরা ঘরর তাইন’’ এবং “তেতুল’’ এর ব্যাপক পাঠকপ্রিয়তার পর আগামী বইমেলায় আরও বই আসছে জেনে আমরা আনন্দিত। এছাড়া ব্রিটিশ চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ইউকের স্থানীয় কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করে যাচ্ছেন তিনি। সাংবাদিকদের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস্, সিলেট অনলাইন প্রেসক্লাব এবং রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের সদস্য তিনি।
তারা আরও বলেন, কবি নাজমুল সিলেটের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হয়েছেন নিজ কর্মের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে। পাশাপাশি সাংবাদিকতায়ও তিনি অর্জন করেছেন ঈর্ষনীয় সাফল্য। এ সাফল্যকে ধরে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, লন্ডন টাইমস নিউজ মূলত আপনাদেরই পত্রিকা। প্রবাসীদের পত্রিকা। আপনাদেরই সুখ দুঃখের কথা বলে এই পত্রিকা। তাই আপনারা বেশি বেশি করে এই পত্রিকা ব্রাউজ করবেন এবং পড়বেন। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরতো প্রবাসী সাংবাদিকসহ বাংলাদেশী ভাই বোনদের ভালোবাসার প্রতিদান দেয়ার সাধ্য আমার নেই। আপনাদের সীমাহীন ভালোবাসায় আমি ঋণী হয়ে রইলাম। অনুষ্ঠানে কবি নাজমুল ইসলাম মকবুলের সম্মানে তাকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিবৃন্দ।