সীতাকুন্ড, চট্টগ্রাম: ১৫ নভেম্বর শুক্রবার ২০১৯ সীতাকুন্ড তাহফিজুল কোরআন মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্ডেন এর উদ্যোগে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত প্রতিযোগীতা, বিদায়ী অনুষ্ঠান, খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এম আর হাসান শাকিলের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ইলিয়াছ (দাঃবা) এর প্রাণবন্ত উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, হাফেজ মাওলানা রকিবুল হাসান, হাফেজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসেন, হাফেজ মুহাম্মদ জাকির হোসেন, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আবুল কাশেম, মকবুল হোসেন, মুহাম্মদ নিজাম উদ্দীন।
প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, ইসলাম হবে শান্তি ও কল্যাণের ধর্ম – জঙ্গী প্রতিষ্ঠান নয়। তিনি তার দীর্ঘ বক্তৃতায় সীতাকুন্ড তাহফিজুল কোরাণ মাদ্রাসার পরিচালনা কমিটি, অভিভাবক ও হেফজখানা, কিন্ডারগার্ডেনের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যেখানে কোরাআনে হাফেজ শিক্ষার্থীগণ বয়স সর্বোচ্চ বারোর উর্ধ্বে নয় সেখানে জঙ্গী কানেকশন চিন্তাও অবান্তর। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেহই সরকারের গোয়েন্দা নজরদারীর বাহিরে নন। সুতরাং অপরিচিত কোন হুজুরের সাথে আপনাদের যেন কখনো কারো নজরে না পড়ে সেটি মাথায় রাখা বাঞ্চনীয়। তিনি প্রতিষ্ঠানটিকে আল্লাহতায়ালার নিয়ামতস্বরূপ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্ত্ববানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় এম আর হাসান শাকিল বলেন, আল্লাহ ছোবহানুতা’য়ালার অশেষ রহমতে এ প্রতিষ্ঠানটিকে আমরা নিজস্ব ভূমির উপর বিশাল প্লাটফর্মে রূপায়ন করবো যাতে করে বহু হাফেজ এ প্রতিষ্ঠান থেকে আল্লাহর নৈকট্য লাভে প্রকৃত ইসলামী খেদমতদার হতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, তাদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকগণ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্য এতে অংশ নেয়।