প্রেস রিলিজ: বাংলা উচ্চারণ বিশারদ ও গবেষক বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস-এর জন্মদিন উপলক্ষে ১৬ নভেম্বরশনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় কণ্ঠশীলন আলোচনা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
অণুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী অধ্যাপক নরেন বিশ্বাসের জীবন-কর্ম নিয়ে আলোচনা করবেন ।
সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী তানজিনা তমা। বাকশিল্পীর স্বকণ্ঠে ধারণকৃত আবৃত্তিসহ দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন । সংস্কৃতি মনস্কদের কণ্ঠশীলনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।