মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর ২০১৯ সোমবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় মালদ্বীপের রাজধানী মালে ট্যাংগু রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজী, রাসেল আহম্মেদ সাগর, সদস্য সচিব বিল্লাল হোসেন, সিনিয়র সদস্য নাছির হোসেন, সোহেল, জুয়েল সিকদার, শামীম আহম্মেদ রাজ প্রমুখ।