রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: বাঙালির তিন মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত জয়ন্তীতে উদীচী ফ্রান্স সংসদের উদ্যোগে
রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানে একটি হলরুমে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উদীচীর সভাপতি কিরণ্ময় মন্ডল, সাধারণ সম্পাদক
সাখাওয়াত হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, এলান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমএমই ম্যারিয়াম (mme mariem derkaoui), প্রিথউইন্ড্রা মুখার্জী (prithwindra mukherjee)।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির সম্মানিত ব্যক্তিবর্গ, প্যারিসের বিখ্যাত শিল্পীদের মাধ্যমে গান, ছন্দ, কবিতা, নাটক, নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছেন।
এসময় প্যারিস ছাড়াও প্যারিসের বাইরে থেকেও দর্শকরা এসেছিলেন অনুষ্ঠান উপভোগ করার জন্য।
দর্শকরা বলেন, এই ধরনের অনুষ্ঠানে আমাদের বাংলার সংস্কৃতিকে এবং আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে। বাংলার কালচার ধরে রাখতে সক্ষম হবে।