হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৪ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাতীয় যুব সংহতির জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
বক্তব্য রাখেন সাবেক সংসদ লিয়াকত আলী, জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা সাবেক কমিশনার মোঃ আলী, জাপার সিনিয়র সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডাঃ সেলিম, জাপার সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক আকতার কবির, কোষাধ্যক্ষ জিএম.ইলিয়াছ, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ওয়াসিম আহমেদ ও বাচ্চু মাহামুদ, জাপার সদস্য নবী হোসেন, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর সকল দেশে যুবসমাজ রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যুবক একজন বৃদ্ধ এর চেয়ে বেশি কাজ করতে পারে। আমাদের দেশের মহান স্বাধীনতার যুদ্ধে যুবসমাজ নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েন একটি লাল সবুজ পতাকার জন্য। আমাদের ষোল কোটি স্বাধীন বাংলাদেশের স্বার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকায় পাসপোর্ট নিয়ে এই প্রবাসে বাংলাদেশী জাতি হিসেবে পরিচয় দিয়ে থাকি। তবে দুঃখের বিষয় কিছু স্বত্বময়ী রাজনৈতিক নেতৃবৃন্দ যুব সমাজকে সন্ত্রাস, জমি দখল, টেন্ডারবাজি, মাদকাসক্তে আসক্ত করে যুবসমাজকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যান। আজ শিক্ষা সমাজে স্কুল, কলেজ থেকে শুরু করে যুব সমাজের প্রতি মানুষের যে ঘৃণা মনোভাব এসেছে তার জন্য সম্পন্ন দায়ী দেশের স্বার্থলোভী রাজনৈতিক নেতৃবৃন্দদের। রাজনৈতিক নেতৃবৃন্দ যুব সমাজকে ব্যবহার না করলে সুন্দর একটি সমাজ গঠনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও বক্তারা বলেন।