সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩ নভেম্বর ২০১৯ রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলস্থ বাংলাদেশ একাডেমী অনুপমা রিয়া অডিটোরিয়মে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে জেলহত্যা দিবসের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক টি জাহান কাজলের পরিচালনায় প্রত্যক্ষদর্শী হিসাবে জেলহত্যার দুঃসহ স্মৃতি বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল চৌধুরী, মোবারক হোসেন, সিটি আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সৈয়দ একরামুল বাবু, স্টেট যুবলীগের সভাপতি আজিজ মোহাম্মদ হাই । দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব। সহযোগিতায় ছিলেন সিটি আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন টিপু।