হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন করতে ৩ নভেম্বর রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্যাটারসন সিটির ইউনিয়ন এভিনিউতে অবস্থিত স্টেট আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, এম কামরুজ্জামান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
সভায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলি । সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহদাত, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, মিনা আবেদিন মোক্তা, মোহাম্মদ মন্নান, রাজন আহমেদ খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাঈদ উড় রহমান, নৃপেন্দ্র কুমার পাল, আসকার আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক সফিক উদ্দীন, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, জনসংযোগ সম্পাদক অরুন চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ আব্দুল হক, কাউছার হোসেন এখলাছ, কামদার তরফদার, নাজিম উদ্দিন আজাদ, আসাদুজ্জামান খাঁন, মহিউদ্দীন আহমেদ আদিল সহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ।