মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দাম্মাম টু ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ড্রিমলাইনার ৭৮৭। শনিবার রাত ০৭:৪০মিনিটে দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ড্রিমলাইনার ৭৮৭, ঢাকা’র উদ্দেশ্যে ৪২৫ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন করার ২০মিনিট পর বিমানের পাখা ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে।কিছুক্ষণ পর বিমানের পাখা বন্ধ হয়ে যায়, ফলে ইঞ্জিন অস্বাভাবিক উত্তপ্ত হয়ে পড়ে এবং ইঞ্জিন অয়েল বিপজ্জনক মাত্রায় চলে আসে।
এ সময় আকাশেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাইলট বিষয়টি বুঝতে পেরে জরুরিভাবে আবার দাম্মাম কিংফাহাদ এয়ারপোর্ট এ জরুরি অবতরণ করে। এসময় বিমানের যাত্রীরা ভয়ে আতংকিত হয়ে পরে। পরে নিরাপদে অবতরণ করার পর সকল যাত্রীদের বিমান থেকে নামানো হয়।