হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন রেস্টুরেন্টে প্রবাসী দেশ প্রেমিক সাকিব আল হাসানকে নিষিদ্ধ করায় ক্রিকেট প্রেমিদের হতবাক করেছে। তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক শহরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রবাসের রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তালেব চৌধুরী চান্দুর সভাপতিত্বে মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, মিলন খান, মোঃ মুসলিম, আব্দুল মোতালেব, নাজিম উদ্দিন, আহমেদ নবী চৌধুরী।
বক্তারা বলেন, সাকিব আল হাসান কোন অপরাধ করেনি, সামান্য ভুলের কারণে তাকে এতবড় শাস্তি দেয়া ঠিক হয়নি।