রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফ্রান্সের হিন্দু ধর্মাবলম্বীরা কালী পূজা বা শ্যামা পূজা উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ সনাতন ধর্ম ফ্রান্স ও মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদের পক্ষ্য থেকে প্যারিসের স্থানীয় পৃথক পৃথক দুইটি হলরুমে রোববার অস্থায়ী পূজা মন্ডপে আয়োজন করা হয় নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে নারী শিশুসহ বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ ফ্রান্স এর সভাপতি বলরাম রাজ ও সাধারণ সম্পাদক শিশির মল্লিক মা দুর্গা সর্ব জননী ঐক্য পরিষদের সভাপতি লক্ষন শর্মা, সিনিয়র সহ সভাপতি বিজয় সাহা, সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূজা মানে একটি মিলনমেলা, পূজাকে কেন্দ্র করে সকলে একসাথে মিলিত হতে পারি ।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ বলেন, দিপাবলির আলোয় দূর হোক সমাজ থেকে সকল অন্ধকার। বন্ধ হোক মানুষে মানুষে হানাহানি। প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন করতে পেরে আয়োজকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজন তারা অব্যাহত রাখবেন বলে আশ্বাস করেছেন