সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা। যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও দিদারুল ইসলাম সোহাগের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি সাবের আহমেদ।
তিন তার বক্তব্য বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জবাবদিহি করতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, তাহলে হয়তো বাঁচতে পারেন।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুবদল উপদেষ্টা মীর হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, যুগ্ম সম্পাদক মানিক, বিএনপির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বিএনপির জিদাফ শাখার সভাপিত আহসান মাসুদ, বিএনপি জিদআলী শাখার সভাপতি মুস্তাক আহামেদ, বাব আলবাহরাইন শাখার সভাপতি মনির সওদাগর, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমামুন, যুবদলের আহবায়ক কমিটির সদস্যদের মধ্য গিয়াসউদ্দিন, নজরুর ইসলাম,এস বি রাজু সহ আরো অনেকে।
বাহরাইন যুবদলে আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, যুবদলের নতুন কমিটিতে ‘সক্রিয়’ নেতাদের কেউ বাদ যাবেনা বাহরাইন বিএনপির সকলের উপদেশ নিয়ে যুবদলের নতুন কমিটি করা হবে ।