তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর লস এঞ্জেলসে ১০ম বারের মতো বাংলার বিজয় বহর অনুষ্ঠিত হতে যাচ্ছে। লস এঞ্জেলসের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি এবারই প্রথম ২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এর আগে গত ৯ বছর ধরে এটি এক দিন অনুষ্ঠিত হয়ে আসছিল।
বাংলাদেশের বিজয় দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো মোটর শোভাযাত্রা। এবারের মোটর শোভাযাত্রা আরো বেশি আকষর্ণীয় হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এবারের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর বেলা ১১টায়। শুরু হবে শ্যাটো রিক্রেয়েশন সেন্টার থেকে। এ ছাড়া ২ দিনব্যাপী থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলার বিজয় বহর সাফল্যমন্ডিত করার নিমিত্তে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গত ১৩ অক্টোবর লস এঞ্জেলসের পিকো বুলোভার্ডে। প্রস্তুতি সভায় একাত্তর এর বীর মুক্তি যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অলোচনা সভায় উপস্থিত ছিলেন ড. জয়নুল আবেদীন, ইসমাইল হোসেন, মেজর (অবঃ) সাইফ কুতুবী, হাসিনা বিনতে হোসেন, সাইফুল আলম চৌধুরী, মুসলিম খান, মুজিব সিদ্দিকী, সাজিয়া হক মিমি, অভিনেত্রী মোনালিসা, সুমন বড়ুয়া, মিখাইল খান, এম ওয়াহিদুর রহমান, সায়েদুল হক ছেন্টু, ইলিয়াস এলিন খান, সাথী বড়ুয়া, মিথুন চৌধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত।