শরীফ হোসেন সরকার
মালে, মালদ্বীপ
আলো-আধাঁরের খেলা
দেখতে দেখতে- যায় বেলা!
চারপাশে অসংখ্য রহস্যময় মানুষ
মুখোশ খুললেই দেখা যায় কত দোষ…?
হঠাৎ দেখি-আলোর ঝলকানি
আবার মুহূর্তেই অন্ধকারের হাতছানি !
কি অদ্ভুত এ জীবন কাহিনী…
সব জেনেও কি সব বুঝি…?
আলো-আধাঁরের এ খেলা…
বুঝবে যখন-পাবে না সকাল,
দুপুর কিংবা সন্ধ্যা বেলা!!
সন্ধ্যায় দু’জনে পাশাপাশি
হেঁটে এসে পিছন ফিরে দেখি
ঝাপসা ছায়ার গায়ে স্পষ্ট লেখা,
‘আমি তোমার কেউ না’।