গোবিন্দ ধর
ত্রিপুরা, ভারত
একাত্তরের যুদ্ধের সময় আমার জন্ম।
আমি যুদ্ধশিশু। যুদ্ধের ভয়াবহতা আমি
মায়ের চমকে উঠার শিহরণ থেকে পাঠ নিয়েই জন্মেছি।
যুদ্ধ মানুষকে বড় করে কিনা জানি না।
যুদ্ধে জয় হয়
পরাজয় হয়
দেশ হয়।
যুদ্ধে হিরোশিমা হয়
নাগাসাকি হয়।
যুদ্ধ শিশু বধির হয়
উত্তোরাধীকারীরাও বংশ পরম্পরায় বধির
বিকলাঙ্গ হয়।
যুদ্ধ কখনোই মানবতার জয়ধ্বনি হতে পারে না।
যুদ্ধ তবুও কখনো কখনো অন্ধকার দূর করে
আলোর সকাল আনে।
যুদ্ধ কখনো কখনো রাতের অন্ধকার দূর করে
আলোর সকাল হয়ে আসে।
আমরা শ্বাস নিই।
দীর্ঘদিন শ্বাস নিতে না পারা থেকে
যুদ্ধ আমাদের কোন কোন সময় ভোরের বাতাস।