বার্সেলোনা, স্পেন: ১৩ অক্টোবর ২০১৯ রবিবার বার্সেলোনা থেকে সুদূরে পার্ক নামক একটি ন্যাচারাল পার্কে বার্সেলোনা বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীদের সংগঠন শরীয়তপুর জেলা সমিতির বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনে বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বনভোজনে শরীয়তপুর জেলা সমিতির সম্মানিত সভাপতি হাজী মোঃ সুলতান সাধারণ সম্পাদক হাজী মোঃ রাসেল হাওলাদার সহ সভাপতি জাকির হোসেন খান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, মনিকা বাবুল সহ শরীয়তপুরের সর্বস্তরের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শরীয়তপুর সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য তারা বার্সেলোনা বসবাসরত সমস্ত বাংলাদেশিদেরকে একসাথে একটি প্লাটফর্মে এসে কাজ করার আহ্বান জানান এবং যাতে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটি বাংলাদেশ হিসেবে প্রবাসে বসবাস করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
বনভোজনের শেষ পর্বে শরীয়তপুর সমিতির সভাপতির পক্ষ থেকে উপস্থিত সবাইকে সান্ত্বনামূলক পুরস্কার দেয়া হয়।