হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে আগামী ১ নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রীতি সম্মিলন ২০১৯ আয়োজন করা হয়েছে।
এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ডেমোক্রোটিক পার্টি যুক্তরাষ্ট্র-এর মাননীয় ডিসট্রিক লিডার এট লার্জ এর্টণী মঈন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটি অব আমেরিকা ইনক্-এর সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্-এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও ইউ এস বাংলা ফাউন্ডেশনের সভাপতি তারেক হাসান খান।
সভাপতিত্ব করবেন স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন স্বদেশ ফোরাম-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।