প্রবাস মেলা ডেস্ক: ৫ অক্টোবর ২০১৯ শনিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। এ সময় তিনি বাংলা গান সহ
সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা ও সঙ্গীতে স্নাতকোত্তর করা মোমিন বিশ্বাসের সঙ্গীত শিক্ষা গুরু এন্ড্রু কিশোর, উস্তাদ কাজী মন্টু এবং আলাউদ্দিন আলী। এরই মধ্যে মোমিন বিশ্বাসের প্রকাশিত এ্যালবাম মিক্সড ৩০ টি, প্লেব্যাক ৬৫ টি।
প্রবাস মেলায় আলাপচারিতায় মোমিন বিশ্বাস জানান, স্রোতের প্রতিকূল পরিবেশেও তিনি গান গেয়ে যেতে চান। তিনি বলেন, বাংলা সংগীত সম্রাট এন্ড্রু কিশোর এর সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক। বলা যায় সম্পর্কটা গুরু-শিষ্য। স্বাভাবিকভাবেই গুরুর অসুস্থ্যতায় তার মন ভীষণ খারাপ। শিঘ্রই তিনি সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরকে দেখতে যাবেন বলে জানান। দেশবাসীর কাছে তিনি এন্ড্রু কিশোরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পরে তিনি প্রবাস মেলা’র প্রধান প্রতিবেদকের সাথে ফটোসেশনে অংশ নেন।