হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার এই স্লোগানকে নিয়ে কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির ‘সাংগঠনিক সভা’ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০১৯ কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির এক সাংগঠনিক সভা লাইন এ্যাপস্ এর মাধ্যমে অডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিকল্পনা পরিষদের সমন্বয়কগণ অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মত বিনিময় করেন। সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন নজরুল ইসলাম জহির।
সভায় বার্সেলোনাতে ২২ ও ২৩ অক্টোবর ২০১৯ সাংগঠনিক সভার আয়োজনকে সামনে রেখে প্রস্তুতির বিভিন্ন প্রস্তাবনা ও দিক নির্দেশনামূলক আলোচনা ও পূর্ব উল্লেখিত ৩টি এজেন্ডার উপর বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়। সকলের ঐক্যমতের ভিত্তিতে কয়েকটি প্রস্তাবনা কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদে প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়। কয়েকটি সিদ্বান্ত সকলের ঐক্যমতের ভিত্তিতে কয়েক জন সমন্বয়কের উপর দ্বায়িত্ব অর্পন কারা হয় যাতে করে বার্সেলোনা সাংগঠনিক সভাটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সহায়ক হয়।
সাদি রহমতুল্লাহ ও শাহ আলম কর্তৃক উপস্থাপিত বিগত বছরের কানেক্ট বাংলাদেশের বাৎসরিক প্রতিবেদন তৈরী করে রিপোর্ট আকারে বার্সেলোনাতে ২২ ও ২৩ অক্টোবর ২০১৯ সাংগঠনিক সভায় প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
নজরুল ইসলাম জহির কর্তৃক উপস্থাপিত স্পেন বার্সেলোনা সাংগঠনিক সভার জন্য ব্যানার, লিফলেট, সময় সূচি ও দাওয়াত পত্র তৈরীর ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেন এবং আখি সীমা কাওসার সদস্য পরিচিতি কার্ড তৈরী করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে সকলে আনন্দের সাথে তা গ্রহণ করেন।
বার্সেলোনা সাংগঠনিক সভাকে ‘বিশেষ অধিবেশন’ নামে অভিহিত করা এবং এর ব্যাপক প্রচারের জন্য সকলে ঐক্যমত পোষণ করেন। বার্সেলোনা বিশেষ অধিবেশনে মাদ্রিদের এ্যাম্বাসেডরকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ইভেন্ট পেজ তৈরীর ব্যাপারে কুদরতউল্লাহ প্রস্তাব উপস্তাপন করলে তা পরিকল্পনা পরিষদে প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া বার্সেলোনা বিশেষ অধিবেশনের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন জনাব নূরুল আমিন, মনসুর চৌধুরী, সিকদার গিয়াসউদ্দিন, জাফর আজাদী ও তোফায়েল আহমেদ মুক্তা। সর্বশেষ সভার সভাপতি ও সঞ্চালক দেড় ঘন্টা স্থায়ী এই সভার সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।