মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিএনপির ড্রাই ডক শাখা কমিটির আয়োজনে বেগম জিয়ার মুক্তির দাবিতে ড্রাই ডকের স্থানীয় হোটেলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ড্রাই ডক বিএনপির সভাপতি মাসফিকুর রহমান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহামুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির সহ সভাপতি মো: আলম গফুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রাই ডক শাখার সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির সহ সভাপতি মো: জামাল উদ্দীন, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান শরীফ ইমু, দুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন।
ৎবক্তব্য রাখেন রায়হান মিয়া, বেল্লাহ হোসেন, তারেক রহমান, মো: মাহফুজ, বাদসা মিয়া, জাকির হোসেন, সেলিম হাওলাদার ও মো: মুরাদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বহু নেতা কর্মীর উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ মো: ফারুক হোসেন।