প্রেস রিলিজ: একজন সৎ লোকের গল্প, একটি ভালোবাসার গল্প, একটি পরিবারের গল্প এবং এক কলুষিত সমাজের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সততার কান্না’। মুশফিক আর ফারহানের কাহিনী নিয়ে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদ মাহিন। ইয়াসিন হোসেন নিরুর সুর ও সঙ্গীতে মেহেদী হাসান লিমনের কথায় রেহান রসুলের কন্ঠে গাওয়া একটি চমৎকার গান রয়েছে নাটকটিতে।
লেজার ভিশন প্রযোজিত ‘সততার কান্না’ নাটকটি লেজার ভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাদিয়া মীমসহ আরও অনেকে।
নির্মাতার জানান, চমৎকার সংলাপ, অভিনয়, নির্মাণ সব মিলিয়ে আশা করি নাটকটি সবার ভালো লাগবে।
ভিডিও লিঙ্ক: https://youtu.be/mHPDqlwVLvw