নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের পর জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ র তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ম শেখ হাসিনা তার হোটেল প্যালেসে ফিরে আসেন।
এ সময় অন্যান্যদের মাঝে তার সাথে হোটেল লবিতে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা, বাপসনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আনইজীবি সমিতির সিনিয়র আইনজীবি, ঢাকা জেলার সাবেক পিপি, যোদ্ধাপরাধী গোলাম আজম বিচারের আইনজীবি, কানাডার অভিবাসী বিষয়ক আইনজীবি এডভোকেট নাজমা আক্তার কাউসার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র মূলধারার রাজনীতিবিদ এম.এ সালাম এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোষাধক্ষ মনসুর খান।