আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম সন্দ্বীপের সাংসদ মাহাফুজুর রহমান মিতা ও এমপির সহধর্মিণী নারী উদ্যোক্তা মাহমুদা মাহফুজ যুক্তরাষ্ট্র যাওয়ার পথে দুইদিনের জন্য কাতারে যাত্রাবিরতি করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টায় কাতার এয়ারওয়েজ ফ্লাইটে তিনি কাতার আসেন।
দোহা হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর সন্দ্বীপের সাংসদ মাহাফুজুর রহমান মিতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কাতার সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। কাতার সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল, প্রধান উপদেষ্টা শামসুল আলম নোয়াব, সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি মোঃ জামসেদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, মিডিয়া বিষয়ক সম্পাদক আকবর হোসেন বাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সময় শুক্রবার রাতে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের নাগরিক সংবর্ধনা শেষে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবেন সাংসদ।