কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিষেক ও নবম প্রতিষ্ঠা বার্ষিকী ২৫ নং এক্সিট কায়াত আল দোরাহ কমিউনিটি সেন্টারে উদযাপন করেছে।
কুমিল্লা মনোহরগুঞ্জ উপজেলার চেয়ারম্যান ও কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে রাশেদ আল কারীম সজিব ও আরিফুল রহমান টিটুর যৌথ সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রুস্তম খাঁন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি, কুমিল্লা জেলা আওয়ামীলীগ এর কোষাধ্যক্ষ শিল্পপতি আলী আকবর।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল বশির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান, প্রবাসী কুমিল্লা সোসাইটির নেতা শামীম ভূইয়া, মাহবুবুল হক পাপ্পু, জামরুল ইসলাম, নূরুল আমিন, মীর হোসেন, শেখ জামাল সহ আরো অনেকে।
শেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়েছে।