প্রবাস মেলা ডেস্ক: ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।
এস আর মাল্টিমিডিয়া ৩য় বছরে পদার্পণ উপলক্ষে ‘মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে মিডিয়া কর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস আর মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান সিআেইপি মোঃ হারুনুর রশিদ ও চিত্রনায়িকা নূতন, লায়ন মুহাঃ মীযানুর রহমান, এইচ এম মেহেদী হাসান, রেবেকা সুলতানা, ফরিদ আহমেদ রবিন, মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানের কর্ণধার ছিলেন এস আর মাল্টিমিডিয়া’র সিইও মডেল সাহাব।