সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনস্থ প্রবাসী বাংলাদেশী ছাত্রদের নিয়ে মাসব্যাপি বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন কিশোরমেলা বাহরাইন। ৩০ সেপ্টেম্বর শুক্রবার ২০১৯ বাহরাইনের স্থানীয় সময় বিকেল ৪টায় হামেদ টাউন দারকিলিব ইত্তেহাদ আল রিফ স্টেডিয়ামে এই টুর্ণামেন্টে ৪ টি গ্রুপের আলাদা আলাদা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অংকুর (শিশু গ্রুপ), সালমাবাদ-ঈসা টাউন বনাম মানামা-রিফা-হামাদ টাউন মুখামুখি হয়। এতে ২-১ গোলে সালমাবাদ-ঈসা টাউন টিম বিজয়ী লাভ করে। গ্রুপ এ (প্রাইমারী স্কুল) মানাম বনাম হামাদ টাউন মুখামুখি হয় এতে ২-০ গোলে মানামা বিজয় লাভ করে। গ্রুপ বি (হাইস্কুল), হামাদ টাউন বনাম বুদাইয়া মুখামুখি হয় এতে হামাদ টাউন ১-০ গোলে বিজয় লাভ কর। গ্রুপ সি (ইউনিভার্সিটি), মানামা বনাম মোহাররাক মুখামুখি হয় এতে মানামা ১-০ গোলে বিজয় লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরমেলার প্রধান পরিচালক জনাব মুহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জনাব তামিম মেজবাহ। স্বাগত বক্তব্য রাখেন কিশোরমেলার সহকারী প্রধান পরিচালক মুহাম্মদ আইয়ুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের কাউন্সিলর ও দূতালয় প্রধান রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর মেলার কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার জনাব মহব্বত হোসেন বাচ্চু, মাওলানা আবুল হাশেম, মুহাম্মদ সেলিম, ইনঃ মঞ্জুরুল আলম, মো. সালাহউদ্দীন।
স্পন্সরদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন – এমডি, লিন্নাস গ্রুপ, আল-আমিন ম্যানেজার, ওরিস্যা বিল্ডিং কন্ট্রাক্টিং, সোহরাব হোসেন, তাল’য়াত আল আনহার বিল্ডিং মেটেরিয়ালস ও মিডিয়া পার্টনার এনটিভি ও কিউ টিভি বাংলা।
কিশোরমেলা’র সকল পরিচালকবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় আরো উপস্থিত ছিলেন অভিবাবক / অভিভাবিকা মন্ডলি, ব্যবসায়ী, সাংবাদিক সহ বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বাহরাইনে বসবাসরত বাংলাদেশিছাত্রদের নিয়ে এত বড় আয়োজন এর আগে কেউ করতে পারেনি, এ জন্য কিশোরমেলাকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই ধরনের আয়োজনে জন্য কিশোরমেলাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।