সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাংলাদেশ একাডেমী অফ লস এন্জেলেসে প্রয়াত তবলা শিল্পী এমাদ চিশতী, কন্ঠশিল্পী খন্দকার আসাদ্দুজামান রাঙা, মুক্তিযোদ্ধা কন্ঠশিল্পী মন্জুর আহমেদ, নাট্যশিল্পী মিজান শাহিন, উপস্থাপক আশরাফ আহম্মেদ মিলন, কন্ঠশিল্পী নুরতাজ আঁকবার মিশু ও কন্ঠশিল্পী লাবনী রহমানের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীদের প্রতি সম্মান প্রদর্শণ ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাহিদ হাসান পিন্টুর সঞ্চালনায় স্মৃতি চারণ অনুষ্ঠানে সৈয়দ এম হোসেন বাবু, সামা দেওয়ান, শিলা মোস্তাফা, কবি সাজ্জাদ চৌধুরী ম্যাকেলিন, মুক্তাদির চৌধুরী তরুন, ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিব, কন্ঠশিল্পী সেলী, আয়ুব হাসান প্রমুখ অংশগ্রহণ করেন।