কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে প্রতি বছর ওমরাহ হজ পালন করার জন্য লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন পবিত্র নগরী মক্কা ও মদিনা মনোয়ারায়। তবে আরবী নতুন বছর থেকে দ্বিতীয়বার ওমরাহ পালনে আসা হাজিদের জন্য কোন ফি লাগবেনা বলে জানিয়েছেন দেশটির হজ কর্তৃপক্ষ।
এদিকে এ ব্যাপারে সৌদিআরবের হজ ও ওমরা মন্ত্রী ডা. মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান বলেছেন, পবিত্র ওমরাহ পালনে আসা হজযাত্রীদের জন্য দ্বিতীয়বার ওমরার জন্য নির্ধারিত ফি বাতিল করেছে সৌদিআরব সরকার। এ ছাড়াও বেশ কয়েকটি সরকারী বিভাগ পুনর্গঠন করা হয়েছে। ওমরার ভিসা, ফি হজ ও ওমরার পরিষেবা বিভাগগুলো পুনর্গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, হজ ও ওমরার বিষয়ে নতুন সিদ্ধান্তটি ‘ভিশন ২০৩০’ লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সৌদি সরকার। এ সিন্ধান্তের আওতায় ‘ভিশন ২০৩০’ এর লক্ষ্যমাত্রায় ওমরা ও হজযাত্রী বাৎসরিক ৩০০ কোটিতে পৌঁছানোর উদ্দেশ্য সৌদি আরব সরকারের। হজ ও ওমরা মন্ত্রী ডা. মুহাম্মদ সালেহ বিন তাহের বিনতান আরো বলেন, হজ ও ওমরার জন্য উন্নত সুযোগ-সুবিধা দিতে সৌদি সরকার ও হারামাইন শরিফাইনের খাদেম সৌদি বাদশা শাহ সালমান বিন আবদুল আজিজ আল্লাহর মেহমানদের সম্মানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ওমরা ও হজ করতে সৌদি সরকারকে নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হয়। কেউ যদি প্রথম ওমরা করতে আসে তার ফি আদায় করতে হলেও দ্বিতীয়বার কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। তবে ওমরা পালনকালে মক্কায় অবস্থানের সময় থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট ইত্যাদি খরচাদি নিজেদেরকেই বহন করতে হবে। এমনকি ওমরা ভিসায় সমগ্র সৌদি আরব ভ্রমণও করা যাবে বলে জানায় সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশন।