মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: এ বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকেই আমিরাতে এনআইডি কার্ডের কাজ শুরু হবে, এছাড়া খুব শিঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য কার্ডের কাজ শুরু হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। ৯ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত আয়োজিত প্রবাসীদের সাথে একমতবিনিময় সভায় এ কথা জানান। তিনি আরও বলেন, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে সংখ্যক কাগজ পত্র চাওয়া হয়, এনআইডি’র ক্ষেত্রে তার চেয়ে বেশি কাগজ পত্র প্রয়োজন পরে এবং নতুন এই এনআইডি কার্ড হবে আন্তর্জাতিক মান সম্পন্ন। এটি বর্তমান সরকারে উন্নয়নের ধারার আরেকটি অংশ।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দরা এনআইডি সংগ্রহরে ক্ষেত্রে কাগজ পত্রের সংখ্যা সীমিত করার ও দাবি জানান। শুরুতে এনআইডির সম্পর্কে প্রবাসীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন আবুধাবীতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা: মোহাম্মদ ইমরান।
কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান এর সভাপতিত্বে কনসুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারংয়ের সঞ্চালনায় এই সময় বিভিন্ন প্রশ্ন নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটির প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, অধ্যাপক এমএ ছবুর, ড. রেজা খাঁন, আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী জিল্লুর রহমান, কাজী গুলশান আরা, আবু হেনা চৌধুরী, হাজী শফিকুল ইসলাম, সাইফুদ্দীন আহমেদ, মীর আহমেদ, কাউছার নাজ নাসের সহ আরো অনেকে।