প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়া জেলার খোকসা থানার শোমসপুর বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আতাহার হুসাইন মাস্টারের সহধর্মিণী মমতাজ বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মো: সিরাজুল ইসলাম এবং মহাসচিব রবিউল আলম বাবুল জানান, খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবং সমিতির যুগ্ম মহাসচিব জনাব শরীফ মুহম্মদ রাশেদের মা মমতাজ বেগমের মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকস্বন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মমতাজ বেগম ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।