মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আবুধাবী মদিনা জায়েদ লুলু হাইপার মার্কেট পার্টি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বৈদেশিক শাখার আহবায়ক বাবু রুপেশ দাসের সভাপতিত্বে সজল চৌধুরী ও পুলক চৌধুরীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ফুজিরা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী তপন সরকার। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবু।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জগদীশ্বরানন্দ পুরি মহারাজ। আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রাজুপাল। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সদস্য সচিব সঞ্জয় শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে দাস কাঞ্চন, মৃণাল কান্তি ধর, কানুরাম দাস, কিশোর চক্রবর্তী, সনজিৎ মহাজন’ শিবলু দাস, সাংবাদিক সঞ্জীত কুমার শীল, সুবীর কান্তি দে বিটন, সুজন শর্মা, সজল চৌধুরী, সনজিৎ মহাজন’, রাখাল শীল, জগদীশ শীল অপু দাস, প্রসেনজিৎ শীল,পরিমল দাস পার্থ , দিলীপ দাস ও রাজীব কান্তি শীল সহ আরো অনেকে।
‘ যত মত তত পথ হিন্দু স্বার্থে একমত ‘এই স্লোগান দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে নির্যাতিত সনাতনীদের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনের মূল উদ্দেশ্য। জাতীয় হিন্দু মহাজোট সরকারের নিবন্ধিত সংগঠন। এই সংগঠনের মাধ্যমে প্রবাস থেকে নির্যাতিত-নিপীড়িত সনাতনী দের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদেরকে সহায়তা করা বাল্য বিবাহ বন্ধ করা, ঘরে ঘরে ধর্মীয় গীতা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, মানব জাতির কল্যাণে কাজ করা, সরকারের সাথে সহযোগিতা করা, হিন্দুদের নিরাপত্তা ব্যবস্থা করা এমনকি যেকোনো সময়ে তাদের নির্যাতনের বন্ধ করার জন্য সরকার এবং বিরোধী দলের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন টিটন দাস, সুমন মণ্ডল, গোবিন্দ দেবনাথ ও প্রিয়তোষ সহ আরও অনেকে। এতে গান পরিবেশন করেন শিপন সিকদার ও সুমনের দল।
সম্মেলনে ইঞ্জিনিয়ার তপন সরকারকে সভাপতি, রূপক দাশকে নির্বাহি -সভাপতি, সঞ্জয় শীলকে সাধারণ সম্পাদক, সঞ্জিত কুমার শীলকে সাংগঠনিক সম্পাদক, মনোতোষ শীলকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা ও রাত্রি ভোজের আয়োজন করা হয়।