কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুনীজন সংর্বধনার আয়োজন করে সৌদিআরব প্রবাসী ঈদগাঁহ সাংগঠনিক উপজেলা কমিটি। ১ সেপ্টেম্বর রবিবার মক্কার সরাইয়া আয়োজিত সভায় সংগঠনের সভাপতি শাহাজান ফকিরের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাসেম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনা এতে সংর্বধিত অতিথি ছিলেন কক্সবাজার ইসলামপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি সামসুল আলম আজাদ। প্রধান বক্তা ছিলেন বজল আহমদ সওদাগর।
বক্তব্য দেন বেলাল উদ্দিন, হামিদুল হক হামিদ, মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, আবু তাহের, আবদুস শুক্কুর, দেলোয়ার হোসেন মিল্কী সহ অন্যরা।
আরো উপস্থিত ছিলেন হামিদুল হক, মক্কা যুবদলের শামসুল আলম হিমু, মহিউদ্দিন চৌধুরী, রহমত উল্লাহ খাঁ, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, খানচার কামাল উদ্দিন।
বক্তারা বলেন, বিএনপি মাটি, মানুষের ও দেশের উন্নয়নের রাজনীতি করে। গনতন্ত্র কে মুক্ত করতে দেশ-বিদেশের সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
শেষে সংর্বধিত অতিথি আবুল কালাম কে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মক্কা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।