মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা ১৯৭৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গতি রোধ করে দিয়েছিল এবং সেই সময়ে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় ষড়যন্ত্রকারীরা গ্রেনেড হামলা করেন বলে মন্তব্য করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্টে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলর অনুষ্ঠানে বক্তব্য কালে বক্তার এই মন্তব্য করেন। সংগঠনের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহ সভাপতি ও হাটহাজারী থানা যুবলীগের সদস্য মোহাম্মদ সায়েম উদ্দিন সায়েম এর উপস্থাপনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুকুমার তালুকদার, সহ সভাপতি মাও: নুরুল ইসলাম, সহ সভাপতি আবু তাহের, সহ সভাপতি জাগির হোসেন, সাধারণ সম্পাদক এস এম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সেকান্দর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ফরিদ রেজা ফরিদ, তাজ উদ্দিন, আলমগীর আলম, ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, সহ সাংগঠনিক সম্পাদক মাও: নজরুল ইসলাম শিমূল, বঙ্গমাতা পরিষদের সভাপতি মো: ইকবাল বকুল।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন আইয়ুব, জাহেদ, আজাদ, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাস্বক লীগ ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর খালেদ, নাছিম উদ্দিন আকাশ, খোরশেদ আলম, মতিন, সহ আরো অনেকে। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাহাবুব আলম।