প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ঢাকার মিরপুরে ঝিলপাড়া চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ -সামগ্রী বিতরণ করা হয়। অধিকতর ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারকে উক্ত ত্রাণ – সামগ্রীর শাড়ি, লুঙ্গি ও মশারি প্রদান করা হয়।
মিরপুর বস্তিতে ৫০০-৬০০ টি ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরে আনুমানিক ৩০০০ মানুষ বসবাস করে। এই বিশাল অগ্নিকাণ্ডে হাজার হাজার নিম্ন আয়ের বস্তিবাসী গ্রহহীণ হয়ে পড়েছে এবং তাদের জীবনে গৃহিত প্রয়োজনীয় জিনিসপত্রের ছাই ও হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
ডিসিআই এর সম্মানিত পরিচালক ডাঃ সাবিনা আহমেদ উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজ খবর নেন।
তিনি বলেন, পূর্বের ন্যায় বাংলাদেশের যে কোন জরুরী প্রয়োজনে ডিসিআই পাশে থাকবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরএসসি এর প্রোগ্রাম ম্যানেজার জামাল আবদুন নাসের, আরএসসি এর কমিউনিকেশন ও ডেভেলপমেন্ট অফিসার জনাব হুমায়ন কবীর, ইনচার্জ হেলথ প্রোগ্রাম সামিউল হাসান সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।