তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বাষির্কী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে লস এঞ্জেলেসে শোক দিবস পালিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ লস এঞ্জেলেস মহানগর শাখা এই শোক দিবস পালনের আয়োজন করে। গত ২১ আগস্ট লস এঞ্জেলসের বাংলাদেশি অধ্যুষিত অনুপমা রিয়া অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের মেঝ ছেলে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলওয়াত করেন সাবেক ছাত্র নেতা শামসুল আরেফিন বাবলু। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা
করেন মিয়া আব্দুর রব। নিহত সকলের প্রতি এক মিনিট নিরবে দাঁড়িযে সম্মান
প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন, সহ সভাপতি নাজমুল চৌধুরী, সাধারন সম্পাদক ডা. রবি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজর, শেখ পলাশ, লস এঞ্জেলেস আনন্দ মেলার প্রেসিডেন্ট মোহাম্মদ আলি খান, কাজল হোসেন, এম ডি আলী, সোহেল আহমেদ, আফরোর আলম জয়, কামরুর হাসান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আাজিজ মো.হাই, আলী আহমেদ ফারিশ, রানা মাহমুদ, কর্নেল (অব:) আজিজ আহমেদ আরো অনেকে।
নেতারা মর্মস্তুদ ১৫ আগস্ট ও তারই ধারাবাহিতকায় ২১ আগস্ট বর্বরোচিত
গ্রেনেড হামলা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ সালাউদ্দিন ১৫ আগস্ট ও ২১ আগষ্টের স্মৃতিচারণ করেন
এবং বঙ্গবন্ধু পরিবারের সাধারণ জীবন যাপন ও কীভাবে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে
অপপ্রচার ও গুজব রটানো হতো তার সংক্ষিপ্ত বর্ণনা দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ
আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস এঞ্জেলেস মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু।